ড. সাইফুল ইসলাম
এহরাম সংক্রান্ত ভুল ও সমাধান
সেলাই করা বেল্ট, ঘড়ি বা ব্যাগ ব্যবহার করলে কি এহরাম নষ্ট হয়?
না। সেলাই করা জামাকাপড় (যেমন: শার্ট, প্যান্ট, আন্ডারওয়্যার) পরা নিষেধ। কিন্তু জুতো, বেল্ট, ঘড়ি, ব্যাগ বা চশমার মতো আনুষঙ্গিক জিনিস ব্যবহার করা জায়েজ।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
হারানো ও চুরি
সমস্যা:
মসজিদে জুতা হারানো
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
আশপাশের র্যাকে খুঁজুন; না পেলে নতুন কিনতে হবে - অন্যের জুতা
নেওয়া যাবে না।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
অন্যের জুতা অনুমতি ছাড়া নেওয়া জায়েজ নয়।
প্রতিরোধ /
টিপস:
জুতার কাপড়ের ব্যাগ সঙ্গে রাখুন; র্যাকে রাখলে নম্বরের ছবি তুলুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
হারানো ও চুরি
সমস্যা:
হজ আইডি কার্ড / নুসুক কার্ড / ব্রেসলেট হারানো
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
মুয়াল্লিম অফিসে জানিয়ে দ্রুত ডুপ্লিকেট
সংগ্রহ করুন।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
কার্ডের দুই পাশের ছবি মোবাইলে তুলে রাখুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
হারানো ও চুরি
সমস্যা:
এয়ারপোর্টে লাগেজ না পাওয়া
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
বেল্ট এলাকা ছাড়ার আগেই এয়ারলাইন্স কাউন্টারে
PIR (Property Irregularity
Report) করুন; লাগেজ ট্যাগ দেখান।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
লাগেজে নাম-ফোন লেখা ট্যাগ দিন; জরুরি ওষুধ ও এক সেট কাপড় হ্যান্ডব্যাগে রাখুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
হারানো ও চুরি
সমস্যা:
মোবাইল ফোন হারানো বা চুরি
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
পুলিশ রিপোর্ট করুন; দেশে জানিয়ে সিম এবং বিকাশ/ব্যাংক অ্যাপ ব্লক করান।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
জরুরি নম্বরগুলো কাগজেও লিখে রাখুন; ফোনে শক্ত লক দিন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
হারানো ও চুরি
সমস্যা:
টাকা বা মানিব্যাগ চুরি/ছিনতাই
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
৯১১-এ পুলিশ রিপোর্ট করুন; দলনেতা ও এজেন্সিকে জানান।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
টাকা ২-৩ ভাগে ভাগ করে
রাখুন; ভিড়ে ব্যাগ সামনে রাখুন; বড় অঙ্ক হোটেলের
লকারে রাখুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
হারানো ও চুরি
সমস্যা:
পাসপোর্ট হারানো
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
সঙ্গে সঙ্গে মুয়াল্লিম ও বাংলাদেশ হজ অফিসকে
(মক্কা/মদিনা) জানান। প্রয়োজনে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট ট্রাভেল পারমিটের
ব্যবস্থা করবে।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
পাসপোর্ট-ভিসার ফটোকপি ও মোবাইলে ছবি রাখুন।
মূল পাসপোর্ট সাধারণত মুয়াল্লিম/এজেন্সির হেফাজতে থাকে - জমা দেওয়ার রসিদ নিন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
হারানো ও চুরি
সমস্যা:
রাস্তা হারিয়ে ফেলা বা দল থেকে বিচ্ছিন্ন
হওয়া
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
এক জায়গায় স্থির হোন। হোটেল কার্ড বা হাতের
ব্রেসলেট দেখিয়ে পুলিশ/স্বেচ্ছাসেবকের সাহায্য নিন।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
হোটেলের নাম-ঠিকানা (আরবিতে) লেখা কার্ড সবসময়
পকেটে রাখুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
স্বাস্থ্য
সমস্যা:
জরুরি অ্যাম্বুলেন্স বা মেডিকেল সাহায্য দরকার
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
৯৯৭ (অ্যাম্বুলেন্স) বা ৯১১-এ কল করুন; সঙ্গে সঙ্গে মুয়াল্লিম ও হোটেল রিসেপশনকে জানান।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
রোগ, ওষুধ ও রক্তের
গ্রুপ লেখা একটি কার্ড সবসময় পকেটে রাখুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
স্বাস্থ্য
সমস্যা:
জরুরি অ্যাম্বুলেন্স বা মেডিকেল সাহায্য দরকার
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
৯৯৭ (অ্যাম্বুলেন্স) বা ৯১১-এ কল করুন; সঙ্গে সঙ্গে মুয়াল্লিম ও হোটেল রিসেপশনকে জানান।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
রোগ, ওষুধ ও রক্তের
গ্রুপ লেখা একটি কার্ড সবসময় পকেটে রাখুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
স্বাস্থ্য
সমস্যা:
দীর্ঘ পথ হাঁটতে না পারা
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
হারাম শরিফের অফিসিয়াল কাউন্টার থেকে
হুইলচেয়ার বা ইলেকট্রিক স্কুটার সেবা নিন।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
দালালের বদলে অফিসিয়াল কাউন্টার ব্যবহার করুন; ভাড়ার রসিদ নিন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
স্বাস্থ্য
সমস্যা:
ডায়াবেটিস রোগীর সুগার ফল করা (ঘাম, কাঁপুনি, দুর্বলতা)
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
সঙ্গে সঙ্গে গ্লুকোজ, মিষ্টি বা জুস খাওয়ান। ১৫ মিনিটে উন্নতি না হলে মেডিকেল সাহায্য নিন।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
পকেটে সবসময় গ্লুকোজ/খেজুর রাখুন; পরিশ্রমের দিনগুলোর ইনসুলিন ডোজ আগেই ডাক্তারের পরামর্শে ঠিক করুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
স্বাস্থ্য
সমস্যা:
নিয়মিত ওষুধ (প্রেশার, ডায়াবেটিস, হার্ট) শেষ বা হারিয়ে যাওয়া
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
প্রেসক্রিপশনের কপি নিয়ে বাংলাদেশ হজ মেডিকেল
সেন্টার বা স্থানীয় ফার্মেসিতে যোগাযোগ করুন।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
পুরো সফর + ৭ দিনের বাড়তি ওষুধ নিন, দুই ব্যাগে ভাগ করে রাখুন; ওষুধের জেনেরিক নাম জেনে রাখুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
স্বাস্থ্য
সমস্যা:
ডায়রিয়া বা ফুড পয়জনিং
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
প্রতিবার পাতলা পায়খানার পর খাবার স্যালাইন
খান। পায়খানার সঙ্গে রক্ত গেলে বা ২৪ ঘণ্টায় না কমলে বাংলাদেশ হজ মেডিকেল
সেন্টারে যান।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
খোলা ও বাসি খাবার এড়িয়ে চলুন; বোতলজাত পানি পান করুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
স্বাস্থ্য
সমস্যা:
জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা (হজ ফ্লু)
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
বিশ্রাম নিন, প্যারাসিটামল ও
কুসুম গরম পানি খান। শ্বাসকষ্ট হলে বা ৩ দিনের বেশি জ্বর থাকলে ডাক্তার দেখান।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
ভিড়ে মাস্ক পরুন; যাওয়ার আগে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার টিকা নিন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
স্বাস্থ্য
সমস্যা:
অতিরিক্ত হাঁটায় পায়ে ফোসকা পড়া
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
পরিষ্কার করে অ্যান্টিসেপটিক ও ব্যান্ডেজ লাগান; ফোসকা ফাটাবেন না।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
দেশে থাকতেই হজের স্যান্ডেল পরে হাঁটার অভ্যাস
করুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
স্বাস্থ্য
সমস্যা:
পানিশূন্যতা (ডিহাইড্রেশন)
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
ঘন ঘন পানি ও জমজম পান করুন; খাবার স্যালাইন খান।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
প্রতিদিন ২-৩ লিটার পানি পান
করুন; প্রস্রাবের রং গাঢ় হলে সতর্ক হোন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
স্বাস্থ্য
সমস্যা:
হিট স্ট্রোক (মাথা ঘোরা, বমি ভাব, শরীর অতিরিক্ত গরম, ঘাম বন্ধ হয়ে যাওয়া)
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
রোগীকে দ্রুত ছায়ায়/এসিতে নিন, কাপড় ঢিলা করুন, শরীরে ঠান্ডা পানি ছিটান, পান করান। উন্নতি না হলে ৯৯৭-এ কল করুন বা নিকটস্থ ক্লিনিকে নিন।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
দুপুর ১১টা–৩টার রোদ এড়িয়ে চলুন; ছাতা ও পানির বোতল সবসময় সঙ্গে রাখুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
মিনা-আরাফা-মুযদালিফা-জামারাত
সমস্যা:
মিনা-আরাফায় পরিবার বা
দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
যেখানে আছেন সেখানে স্থির হোন; ব্রেসলেট দেখিয়ে স্বেচ্ছাসেবকের সাহায্য নিন; পূর্বনির্ধারিত
মিটিং পয়েন্টে যান।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
-
প্রতিরোধ /
টিপস:
দলনেতার নম্বর কাগজে লিখে পকেটে রাখুন; সঙ্গে পাওয়ার ব্যাংক রাখুন।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
মিনা-আরাফা-মুযদালিফা-জামারাত
সমস্যা:
হালক না কসর - চুল কতটুকু কাটতে
হবে
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
পুরুষ: পুরো মাথা মুণ্ডানো (হালক) উত্তম, নয়তো সব চুল অন্তত আঙুলের এক কর পরিমাণ ছাঁটা। নারী: সব চুল একত্র করে আগা
থেকে এক কর পরিমাণ কাটা।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
নারীদের জন্য মাথা মুণ্ডানো নিষিদ্ধ।
প্রতিরোধ /
টিপস:
সেলুন ব্যবহার করুন; এক ব্লেড একাধিকজনে ব্যবহার করবেন না।
ড. সাইফুল ইসলাম
3 months agoক্যাটাগরি:
মিনা-আরাফা-মুযদালিফা-জামারাত
সমস্যা:
কুরবানি/হাদির টাকা কোথায় দেবেন - বিভ্রান্তি
তাৎক্ষণিক
করণীয় / সমাধান:
সরকার অনুমোদিত ব্যবস্থা ব্যাতিত এখন আর কোন
সুযোগ নেই।
শরঈ বিধান
(দম/সদকা প্রযোজ্য হলে):
তামাত্তু ও কিরান হজে হাদি (কুরবানি) ওয়াজিব।
প্রতিরোধ /
টিপস:
-